15%

জাপান কাহিনি- ৫ম খণ্ড (হার্ডকভার)

0

0 Ratings


0 Answered Questions

BDT 213.00BDT 250.00

Save 37 BDT

30 copies available

Summary:

"জাপান কাহিনি - ৫ম খণ্ড" বইটি সম্পর্কে কিছু কথা:

আশির যখন জাপানে পড়তে গিয়েছিল ও তখন ছাত্র । পুরাে আলাদা একটা সংস্কৃতি থেকে সেখানে গিয়ে সে দেশের নানা কিছু দেখে ও স্বাভাবিকভাবেই অবাক হয়েছে । বিচিত্র বিষয় নিয়ে ব্যক্তিগত ঢঙে লেখা এই বইয়ের ছােট ছােট রচনাগুলাে ওর সেই অবাক হওয়ার গল্প । জাপানি জীবনের নানা ব্যাপার দেখে ও একাই শুধু অবাক হয়েছে তা নয়, ওর স্বাদু চিত্তাকর্ষক আর আমেজি লেখার মৌতাতে পাঠক হিসেবে আমরাও।যেমন কিছুটা অবাক হয়েছি । লেখাগুলাে ছােট, মজাদার বুদ্ধিদীপ্ত ও গতিশীল । বিচিত্র তথ্যে ভরা। লেখার এই প্রসাদগুণ দিয়ে আশির ছােট ছােট বেশকিছু মানবিক গল্পের পাশাপাশি জাপানি জীবনের নানা পরিচয় ওখানকার মানুষের আত্মহত্যা, তাদের ভূতে বিশ্বাস, ফিউনারেলের পরিপাটি ব্যবস্থা, শ্মশান, কাস্ট সমস্যা, কুসংস্কার, সামাজিক শিক্ষা, ভাষা, মিডিয়া-এমনি হরেক বিষয়কে রমণীয় করে তুলেছে। দেশটিকে ও টুরিস্টদের মতাে বাইরে থেকে দেখেনি দেখেছে একজন বিদেশি হিসেবে যে বহুদিন সে দেশে থাকতে থাকতে নানা বাস্তব ও মানবিক অভিজ্ঞতায় ভরে উঠেছে। এ বই তারই উষ্ণ সজীব বিবরণ। এজন্যে বইটিতে জাপানের অন্তর্জীবনের খবর মেলে ।

বছর আট-দশ আগে জাপানে বেড়াতে গিয়ে আমি ওদেশের ওপর একটা ভালাে বই নিয়ে এসেছিলাম । কিন্তু বইটি পড়ে জাপান সম্বন্ধে আমি যতটুক জেনেছিলাম, আশিরের জাপান কাহিনি পড়ে জাপানকে যেন জেনেছি তার চেয়ে বেশি । এর কারণ এ গল্প জাপানের একেবারে ভেতরের গল্প । লেখকের ব্যক্তিগত রসবােধ, চাউনি, বর্ণনাভঙ্গি একে প্রাণবন্ত করেছে। বইটি আমাকে জাপানের বাসিন্দা করে তুলেছে। পড়ার সময় মনে হয়েছে আমি নিজেই দেশটিতে আছি । সব পাঠকের হয়তাে তাই মনে হবে ।

Related Products

Loading...Loading...Loading...Loading...Loading...Loading...

Ratings & Reviews

Loading

Loading

Ejanani Logo
Nagirerbag, South Keraniganj, Dhaka - 1310
ejanani.bd@gmail.com01983553366

Explore

Subscribe Now

Subscribe your email for newsletter and featured news based on your interest

© Copyright 2026 E-Janani. All rights reserved