সাকিব আল হাসান - আপন চোখে ভিন্ন চোখে (হার্ডকভার)
সাকিবকে নিয়ে সাকিবের ঘনিষ্ঠজন, বন্ধু-শত্রু, আন্তর্জাতিক ও দেশী বিশেষজ্ঞদের আলাপচারিতা।
0 Ratings
0 Answered Questions
By (Authors) : দেবব্রত মুখোপাধ্যায়
Save 60 BDT
Summary:
স্বাধীনতার পর থেকে আমরা একজন ‘হিরাে’ সন্ধানই করে গেছি; পাইনি। মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের জীবনে আর কোনাে নায়ক আসেনি। কখনাে ফুটবলে, কখনাে ক্রিকেটে, কখনাে পর্দায় আমরা নায়কের সন্ধান করেছি। যে নায়ক এই সমস্যা জর্জরিত বাস্তব জীবন ভুলিয়ে আমাদের স্বপ্ন দেখাতে পারবেন। অবশেষে সাহস করে বলা যায়-সাকিব আল হাসান আমাদের সেই নায়ক হয়ে উঠতে পেরেছেন। কীভাবে, কবে সাকিব নায়ক হয়ে উঠলেন? সাকিব এমন কেন? সাকিব কেন আমার-আপনার মতাে নয়? বড় সরল প্রশ্নগুলাের জটিল উত্তর খােঁজা হয়েছে। এই বই জুড়ে। আর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন সাকিবের ঘনিষ্ঠজনরা, বন্ধুরা-শত্রুরা, আন্তর্জাতিক ও দেশী বিশেষজ্ঞরা। বাংলাদেশে তাে বটেই, সারা বিশ্বেই কোনাে খেলােয়াড়কে নিয়ে এই ধরনের অনুসন্ধান বিরল।
