মাস্টার অব দ্য ওয়ার্ল্ড (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : জুল ভার্ন
By (Translators) : খসরু চৌধুরী
Save 25 BDT
Summary:
এ কাহিনি পড়ে যদি কারও মনে হয়, নিজের কথাই বক বক করেছি শুধু, তাহলে কিছু করার নেই। অষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছিলাম ভীষণ অদ্ভুত কিছু ঘটনার সঙ্গে। মাঝে মাঝে ভাবি, ঘটনাটা কি সত্যিই ঘটেছিল?
আমি ওয়াশিংটনের ফেডারেল পুলিশ ডিপার্টমেন্টের একজন হেড ইন্সপেক্টর। রহস্যের প্রতি আকর্ষণ আমার শৈশব থেকেই। রহস্যময় যে কোনো কিছু আমাকে টানত। সরকার গোপন তদন্তের ভার প্রায়ই আমার ওপর চাপিয়ে দিত। সুতরাং এই অদ্ভুত ঘটনার তদন্তের ভারও যে আমার ওপর চাপবে, এতে অবাক হবার কিছু নেই।
দরকারি একটা কথা বলে নেয়া ভালো। এ কাহিনি বিস্ময়কর। বহু ঘটনা কাগজে কলমে প্রমাণ করতে পারব না আমি। আশাকরি এ কাহিনি যাঁরা পড়বেন, তাঁরা বিশ্বাস করবেন। আর যদি না করেন, তাহলে কী আর করা? ঘটনাটা যে কখনো-সখনো আমার নিজের কাছেই অবিশ্বাস্য ঠেকে!
আমেরিকার উত্তর ক্যারোলিনার পশ্চিম অঞ্চলে অদ্ভুত এ কাহিনির সূত্রপাত। এখানকার ব্লুরিজ পর্বতমালার মধ্যেই একটা শৃঙ্গ-গ্রেট আইরি। ক্যাটঅবা নদীর তীরে অবস্থিত ছোট্ট শহর মরগ্যানটন থেকে স্পষ্ট দেখা যায় প্রকাণ্ড গোলাকার পাহাড়টাকে ।
