চৈত্রিকা ২ (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : বোরহানা আক্তার রেশমী
Save 125 BDT
Summary:
ফ্ল্যাপ:-
রূপবতী সেই সপ্তদশী আজ জমিদার বাড়ির দোর্দণ্ডপ্রতাপশালী প্রহর রেজওয়ান এর অর্ধাঙ্গিনী। কিন্তু চৈত্রিকার আভিজাত্যপূর্ণ জীবনের নিচে লুকিয়ে আছে এক বীভৎস অতীত। যে অতীত শুরু হয়েছিল তার জন্মদাত্রী মায়ের হাত ধরে। মায়ের সেই কলঙ্কিত পলায়ন আর নিজের বাবাকে হত্যার সেই স্মৃতি চৈত্রিকার রক্তে মিশিয়ে দিয়েছে তীব্র বিষ। সেই নীল বিষে দগ্ধ করতে সে হয়ে উঠলো চৈত্র মাসের তীব্র রোদের মতো প্রখর। জ্বলন্ত আগ্নেয়গিরি। সেই চৈত্র মাসের খরায় এক পশলা বৃষ্টি হয়ে ধরা দিল এক রহস্যময় পুরুষের প্রেম। প্রেমিক প্রহর রেজওয়ানের শান্ত চাউনির আড়ালে কি কোনো অন্ধকার সত্য লুকানো আছে? নাকি সে-ও এই পাপের শৃঙ্খলে অন্য কোনো ঘুঁটি? প্রহরের সান্নিধ্য কি চৈত্রিকার ইস্পাতকঠিন সংকল্পে আদৌও ফাটল ধরাতে পেরেছে? নাকি প্রহরের প্রেমই হবে এই অভিশপ্ত জমিদার বাড়ির শেষ সলিলসমাধি?
