লাস্ট লংগার (হার্ডকভার)
দাম্পত্য সুখ দীর্ঘ করার কৌশল
0 Ratings
0 Answered Questions
By (Authors) : ডা. এস আর খান
Save 181 BDT
Summary:
দ্রুত বীর্যপাত সমস্যাটি যাদের থাকে, তারা মানসিক চাপ এবং দাম্পত্য অশান্তিতে ভোগেন। নীরব কষ্ট তাদেরকে চেপে ধরে। এমনকি মিলন সুখময় না হওয়ার কারণে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। সেই অশান্তির আগুন পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। ফলে মান-সম্মান তো নষ্ট হয়ই, পাশাপাশি সমাজে মানুষের কাছে লজ্জিত হতে হয়। অথচ এটি কিন্তু স্থায়ী কোনো সমস্যা নয়, রোগীর সদিচ্ছা থাকলে এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এই বইটি পড়লে পাঠক জানতে পারবেন, দ্রুত বীর্যপাত আসলে কেন হয়, এর শারীরিক, মানসিক এবং জীবনধারাগত কারণগুলো কী কী। আরো জানতে পারবেন, কোন বিষয়গুলো ভুল ধারণা, আর কোনগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। বইটিতে চিকিৎসা পদ্ধতি, থেরাপি, ব্যায়াম, শ্বাস নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস, ভিটামিন এবং জীবনযাপনের বাস্তবসম্মত দিকগুলো ধাপে ধাপে আলোচনা করা হয়েছে।
লেখক নিজের অভিজ্ঞতা, বিজ্ঞান এবং বাস্তব জীবনের সমন্বিত সমাধান তুলে ধরেছেন। স্বামী-স্ত্রীর সম্পর্ককে সম্মান করে, শালীন ও মার্জিত ভাষায় লেখা এই বইটি পাঠককে যেমন সমস্যার গভীরতা বুঝতে সাহায্য করবে, তেমনি ধীরে ধীরে সমাধানের পথে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী করে তুলবে।
যারা নিজেদের দাম্পত্য আনন্দকে দীর্ঘস্থায়ী করতে চান, জীবনকে সুস্থ, স্বাভাবিক ও সুখময় করতে চান, তাদের অবশ্যই এই বইটি পড়া উচিত।
