ন্যাচারোপ্যাথি মেথড ৩ : সুস্থতায় আনে প্রাণ যার জন্য যেমন ব্যায়াম (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : মো: ফিরোজ জামান
Save 100 BDT
Summary:
পৃথিবীতে আমরা যা কিছু উপভোগ করছি তার সবকিছুই সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী ব্যবহার করি। সুঁই থেকে বিমান পর্যন্ত কোনো কিছুই সূত্র বা নিয়মের বাইরে ব্যবহার করি না। নিয়মের অন্যথা হলে সঠিক সুফল পাওয়া যায় না বরং বেশিরভাগ ক্ষেত্রেই তা ধ্বংসের কারণ হয়। যেখানে পৃথিবীর অতি ক্ষুদ্রতর জিনিস থেকে শুরু করে সর্ববৃহৎ কর্মকাণ্ড পর্যন্ত পুরোটাই সূত্র নির্ভর, সেখানে যে শরীরের মধ্যে আমাদের এত সুখ নিহিত সেই শরীরের সুস্থতার ক্ষেত্রে কোনো সূত্র ব্যবহার করি না কেন? এটা করলে তো আমরা মূল জায়গা থেকে সুখের প্রকৃত স্বাদ পেতাম।
ন্যাচারোপ্যাথি মেথডে দেহতত্ত্বের যে সূত্রের ব্যাখ্যা করা হয়েছে- সেটি পুরো পৃথিবীর সব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ক্ষেত্রে এক। একটুও উনিশ-বিশ না। এই বইটিতে দেহতত্ত্বের সূত্রকে আমলে রেখে মানুষের তৈরি প্রাকৃতিক ব্যবস্থা হিসেবে ব্যায়ামের গুরুত্ব, উপকারিতা বা কে কোন ধরনের ব্যায়াম করলে সুস্থতার জন্য সুপার ন্যাচারাল চিকিৎসা হিসেবে কাজ করবে তা বিশদভাবে উপস্থাপন করা হয়েছে।
