রহমতে রামাদান (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : মুফতি সাইফুল ইসলাম
Save 120 BDT
Summary:
মানুষের জীবন কেবল দিনগোনা নয়, বরং হিদায়াতের পথে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার এক মহা সৌভাগ্যের সফর। সেই সফরে কখনও ক্লান্তি আসে, কখনও বিভ্রান্তি, আবার কখনও প্রয়োজন হয় একটি জাগ্রত কণ্ঠস্বরের—যে কণ্ঠস্বর হৃদয়কে জাগিয়ে তোলে তার আসল ঠিকানা তথা মানজিলে মাকসুদের উদ্দেশে।
মসজিদুত তাকওয়ার সম্মানিত খতিব, হজরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ প্রদত্ত জুমার মূল্যবান বয়ানগুলো দীর্ঘদিন ধরে অগণিত মানুষের হৃদয়ে নীরব আলো জ্বালিয়ে এসেছে। তাঁর বয়ানে রয়েছে কুরআন-সুন্নাহভিত্তিক সঠিক দিকনির্দেশনা, আত্মশুদ্ধির মরমী আহ্বান, আখিরাতের স্মরণ এবং দুনিয়ার জীবনকে সঠিক-পথে পরিচালিত করার আন্তরিক তাগিদ। সেই বয়ানগুলোকে সংরক্ষণ করে পাঠকের হাতে তুলে দেওয়ার প্রয়াস থেকেই এই গ্রন্থের প্রকাশ।
রহমতে রামাদান কেবল একটি মৌসুমি আলোচনা নয়; এটি মুমিনের হৃদয়ে রামাদানের রুহানি আবহ জাগিয়ে তোলার এক আন্তরিক প্রয়াস বা অলৌকিক আবেশ। সিয়াম, তাকওয়া, তাওবা, রহমত ও মাগফিরাত; সদকা, জাকাত ও শালীনতা—এই সবকিছুর দিকে মানুষকে ফিরে যেতে ঐকান্তিক আহ্বান জানায় এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠা।
