30%

চৈতালি চিরকুট (হার্ডকভার)

0

0 Ratings


0 Answered Questions

BDT 294.00BDT 420.00

Save 126 BDT

17 copies available

Summary:

ফ্ল্যাপ:

সারাজীবনের সঞ্চয়ের টাকায় বাড়ি করেছেন ইমতিয়াজ উদ্দিন। বাড়ির নাম ব্যঞ্জনবিলাস। স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সুখের সংসার ওনার। কিন্তু সেই সুখের সংসারে অশান্তির সৃষ্টি হলো একটি রঙিন চিরকুটের আগমনে। চৈত্র মাসের পড়ন্ত বিকেলে ছাদে মেলে রাখা শুকনো কাপড় তুলতে গিয়েছিলেন ইমতিয়াজ উদ্দিনের স্ত্রী রেশমা। হুট করে ওনার পায়ের কাছে একটা ঢিল এসে পড়ল। সাদা কাগজের ভেতর থেকে একটি পাথরের টুকরোর সঙ্গে রঙিন চিরকুট পাওয়া গেল। চিরকুটের ভাজ খুলতেই বেরিয়ে এলো কালো অক্ষরে বোনা শব্দমালা,

“প্রিয় অমাবস্যার চাঁদ,

তুমি বোধহয় জানো না, অপেক্ষা খুবই ভারী অনুভূতি। আমিও জানতাম না। তোমাকে দেখার বাসনা আমাকে সেই যাতনাময় অনুভূতির সঙ্গে পরিচয় করিয়েছে। দু-চোখে অপেক্ষার ভার নিয়ে রোজ তোমার দুয়ারের সামনে দাঁড়িয়ে থাকছি। সন্ধ্যা অবধি মশাদের মাঝে অকাতরে রক্ত বিলি করছি। রক্তদানের মর্যাদাস্বরূপ হলেও দর্শন দিয়ো।

ইতি

চাঁদ ছোঁয়ার দুঃসাহস করা বামুন।

পুনশ্চ: বিকেলে ছাদে আসছো না কেন আজকাল?”

সেই রহস্যময় সম্বোধনযুক্ত চিরকুট ব্যঞ্জনবিলাসে আলোড়ন সৃষ্টি করল। আমাদের গল্পের শুরুটা সেখান থেকেই।

Related Products

Loading...Loading...Loading...Loading...Loading...Loading...

Ratings & Reviews

Loading

Loading

Ejanani Logo
Nagirerbag, South Keraniganj, Dhaka - 1310
ejanani.bd@gmail.com01983553366

Explore

Subscribe Now

Subscribe your email for newsletter and featured news based on your interest

© Copyright 2026 E-Janani. All rights reserved