শাপমোচন (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : ফাল্গুনী মুখোপাধ্যায়
Save 90 BDT
Summary:
গ্রামের সহজ-সরল এবং আত্মসচেতন যুবক মহেন্দ্র। এতিম এই যুবকের জগৎ তার বসন্ত রোগে দৃষ্টি হারানো দাদা দেবেন্দ্র, অসুস্থ বউদি অপর্ণা এবং এক ভাইপো খোকনকে ঘিরে। একসময়ের স্বচ্ছল পরিবার আজ দিন আনে দিন খায় অবস্থা। তাই অবস্থার উন্নতির জন্য শহরে তার বাবা ক্ষেত্রনাথের বন্ধু উমেশবাবুর কাছে কাজের জন্য আসে।
উমেশবাবু কাজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসের পাশাপাশি নিজ বাড়িতে থাকার ব্যবস্থাও করে দিলেন। শুরু হয় তার নতুন জীবন। আর এখানেই পরিচয় হয় উমেশবাবুর একমাত্র কন্যা মাধুরীর সাথে। ভদ্র, সংযত, সাংসারিক, খেলাধুলা থেকে সঙ্গীত সবকিছুতেই পারদর্শী এই মাধুরী তার তিন ভাইয়ের ভীষণ আদরের। বাড়ির কেউ তাকে কোনো কিছুতে বারণ করে না।
পুরো বাড়িতে এই একটিই মানুষই মহেন্দ্রর কাছের মানুষ হয়ে গেল। সেতারের সুরে তাদের মধ্যকার বন্ধন ধীরে ধীরে নিতে থাকে এক অন্য রূপ।
এই রূপ কি পূর্ণতা পাবে? নাকি ধনীর আদরের দুলালী চির অধরাই রয়ে যাবে এক গ্রাম্য যুবকের কাছে? ভালোবাসার এই অদ্ভুত সুন্দর উপন্যাস দাগ কেটে যাবে সবার হৃদয়েই।
