30%

লেবু পাতায় করমচা (হার্ডকভার)

0

0 Ratings


0 Answered Questions

BDT 455.00BDT 650.00

Save 195 BDT

20 copies available

Summary:

খন্ডাংশ-

“আমাকে আর কোনোদিনও দেখতে চাননি বলে চাকরিটাই কেড়ে নিয়েছিলেন। তবুও আমাকে নিয়ে আপনার এত মাথাব্যথা কেন?”

আচমকা সাবাকে চমকে দিয়ে বুড়ো আঙুলে তার নিচের ঠোঁট স্পর্শ করলো শাফকাত। প্রবলভাবে কেঁপে উঠলো মেয়েটা। কম্পনের তীব্রতায় তার সোজা হয়ে দাঁড়িয়ে থাকা দায়।

শাফকাত সাবার খুব কাছাকাছি গিয়ে গাঢ় স্বরে বলল, “আমি তো তোমার বস ছাড়া আর কিছুই নই। তবুও আমি ছুঁয়ে দিলে কেঁপে ওঠো কেন?”

সাবা জবাব দিতে পারলো না। কম্পিত কিন্তু দৃঢ় চোখদুটো দিয়ে এখনো বিদ্ধ করে যাচ্ছে শাফকাতকে।

শাফকাত আবারও সেই ভয়ানক সুরে বলল, “সাবা? এখনো ভালোবাসো আমাকে?”

শাফকাত জানে না, ঠিক কোন উত্তরটা সে প্রত্যাশা করছে। তবে উত্তরের অপেক্ষায় ছটফট করছে তার অশান্ত হৃদয়। যেন সাবার জবাবের ওপরেই নির্ভর করছে তার বাকি জীবনটা।

তবে নিষ্ঠুর মেয়েটা পরিহার করলো না নিষ্ঠুরতা। ঠিক তার চোখের দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে, ডানে-বায়ে মাথা নেড়ে বলল, “না। বাসি না।”

নিজের অজান্তেই তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শাফকাতের বুক থেকে। রাগে ফেটে পড়তে ইচ্ছা করছে তার। রাগের বহিঃপ্রকাশস্বরূপ কঠিন এক শাস্তি দিতে ইচ্ছা করছে সাবাকে। তবে নিজের মাঝে সেই অনুভূতির লেশমাত্র টের পাচ্ছে না শাফকাত। যা টের পাচ্ছে, তা কেবলই বিভ্রান্ত শূন্যতা।

Related Products

Loading...Loading...Loading...Loading...Loading...Loading...

Ratings & Reviews

Loading

Loading

Ejanani Logo
Nagirerbag, South Keraniganj, Dhaka - 1310
ejanani.bd@gmail.com01983553366

Explore

Subscribe Now

Subscribe your email for newsletter and featured news based on your interest

© Copyright 2026 E-Janani. All rights reserved