15%
আধেক জীবন আধেক ধুলো (হার্ডকভার)
0
0 Ratings
0 Answered Questions
By (Authors) : মালেক মুস্তাকিম
Categories : বাংলা কবিতা
BDT 213.00Save 37 BDT
20 copies available
Summary:
বইয়ের তথ্য:
জীবন এক অপরিমেয় শূন্যতা—কিংবা কানায় কানায় পরিপূর্ণ। কিংবা হয়তো এসবের কিছুই নয়। কেবল আসা-যাওয়ার পথে খানিক দাঁড়ানো—খানিক তাকিয়ে থাকা—তারপর হাঁটা দেওয়া—
অনিবার্য এ চলার পথে ধুলো আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে আমাদের মুখমণ্ডল। ধুলোর সাথে জীবন আর জীবনের সাথে ধুলো মিশিয়ে হাওয়া ওড়াতে ওড়াতে আমরা পৌঁছে যাই এক অলিক গন্তব্যে—যেখানে জীবনের নামে কিছু সন্দেহ জমে থাকে।
আধেক জীবন আধেক ধুলো এই সন্দেহ তীরবর্তী জীবনের শূন্যতা ও অপ্রাপ্তির আবহে নাগরিক ক্লেদ, চিৎকার, হতাশা ও বহুত্ববাদের সামষ্টিক ও ব্যক্তিক দ্বিধা-দ্বন্দ্ব এবং প্রতিদিনের যাপিত জীবনের সংকট ও সম্ভাবনার এক ভেষজ বয়ান।
