উৎসে ফেরা (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : রিজিয়া রহমান
Save 22 BDT
Summary:
জে. এফ. কেনেডি এয়ারপোর্টের রানওয়ে অতিক্রম করবার সময় মুখ ফেরালেন সেই মহিলা আবার। ধূমপানবিহীন বিমান যাত্রায় তখন মোবাইল সেট ব্যবহারের ক্ষণিক বিরতির অনুরোধ ঘোষিত হচ্ছিল। বাংলাদেশ বিমানের ডিসি টেন টেক- অফের প্রস্তুতি নিচ্ছে। হাসনুর সামনের 'রো'তেই বসেছেন মহিলা। কী যেন নাম বলেছিলেন... ইন্দিরা? হ্যাঁ, ইন্দিরা সিং। যাচ্ছেন ব্রাসেলসে। বেশ আলাপি। পঁচিশ মিনিটেই নিজের কথা অনেক বলে ফেলেছেন। হাসনুর পাশের সিটটি যাত্রীবিহীন। খুশিই হলো হাসনু। এত দূরপাল্লার প্লেন জার্নি। বেশ হাত-পা ছড়িয়ে বসে যাওয়া যাবে। হাতে বোর্ডিং কার্ড নিয়ে মহিলা তখন সিট নাম্বার মিলিয়ে নিচ্ছেন। হাসি মুখে বললেন, তোমার পাশের সিটে যাত্রী নেই? ভালোই হলো। প্লেনের টেক-অফ হয়ে গেলেই এসে বসে পড়ব, বেশ গল্প জমানো যাবে।
