রমজান প্যাকেজ (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী রহমতুল্লাহি আলাইহিমুফতি নূর আহমাদ হাফিযাহুল্লাহমুফতি মুহাম্মাদুল্লাহ আরমানমুফতী নুরউদ্দিন নূরী
Save 490 BDT
Package Details
No. | Product | Name | Discount | Price |
|---|---|---|---|---|
1 | 55% | BDT 99 | ||
2 | 50% | BDT 240 | ||
3 | 50% | BDT 100 | ||
4 | 50% | BDT 50 |
Total: BDT 490.00
You can save BDT 490.00
Summary:
আহকামে রমজান ও জাকাত
পাকিস্তান ও বাংলাদেশের গ্র্যান্ড মুফতি,হজরত মুফতি আজম আবদুস সালাম চাটগামী রহ.-এর আহকামে রমজান ও জাকাত বইয়ে উঠে এসেছে- রমজান ও জাকাতের নানাবিধ মাসাইল। বইটি দুটি অধ্যায়ে মোট ১১ টি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত,মাসআল-মাসাইল,তারাবির নামাজ,ফিদিয়ার বিধান,তারাবিহ এবং ইতিফাকসহ প্রায় রমজান সংক্রান্ত সকল বিষয় উঠে এসেছে। দ্বিতীয় অধ্যায়ে জাকাতের উপাকরিতা ও ভয়াবহতার,জাকাতের নেসাব,জাকাত আদায়ের প্রদ্ধতিসহ বিভিন্ন মাসাইল সংক্রান্ত আলোচনা করা হয়েছে। রমজান ও জাকাত বিষয়ে এ বইটি হবে আপনার নিরাপদ সঙ্গি।
যাকাতের আধুনিক মাসাইল
বইটিতে যাকাতের মৌলিক মাসআলাগুলোর পাশাপাশি নতুন নতুন আধুনিক মাসআলা ও বিষয়বস্তুকে প্রধান্য দিয়েছি। বর্তমানে মানুষ নিত্যনতুন পদ্ধতিতে নিজের অর্থ-সম্পদ সংরক্ষণ করে, কাজে লাগায়। তাদের সংরক্ষিত ও ইনভেস্টকৃত কোন টাকার ওপর যাকাত আসবে, কোনটার ওপর আসবে না; এ ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা প্রত্যেকেরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। কারণ এর সাথে পার্থিব জীবনের সাথে সাথে আখেরাতেরও সম্পর্ক রয়েছে।
তাই অধম পবিত্র কুরআন, হাদীস ও আছার এবং ফিকহে ইসলামীর নতুন-পুরাতন ও আধুনিক ফতওয়ার কিতাবের আলোকে গ্রন্থটি সাজানোর প্রয়াস চালিয়েছি এবং মাসআলাগুলো একটু বিশ্লেষণ করে উপস্থাপন করেছি, যাতে সাধারণ পাঠক বইটি দ্বারা সহজে উপকৃত হতে পারেন। এ জন্য মূলনীতিধর্মী আলোচনা কম করে শাখাগত মাসআলা বেশি উল্লেখ করার চেষ্টা করেছি। পাশাপাশি যাকাত-সংশ্লিষ্ট বিভিন্ন আধুনিক মাসআলা উল্লেখ করতে গিয়ে ক্ষেত্রবিশেষ ওই বিষয়ের শরয়ী বিধানও উল্লেখ করে দিয়েছি। যেন একই মলাটে পাঠক ওই বিষয় সম্পর্কেও প্রাথমিক ধারণা লাভ করতে পারেন।
ফাজায়েল ও মাসায়েলে রমজান
আয়াতে কুরআন-হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রমজান মাস,রোজা এবং রাত্রিজাগরণ (তারাবিহ,তেলাওয়াত ইত্যাদি) সম্পর্কে অসংখ্য ফজিলত ও মর্যাদার বর্ণনা রয়েছে। যার বিস্তারিত বর্ণনা ও বিশ্লেষণ সম্ভব নয়। কিন্তু মাহে রমজান,রোজা ও তারাবিহর যে সমস্ত আদব,শর্ত ও আহকাম রয়েছে ওইগুলো সম্পর্কে পূর্ণ অবগত হয়ে সেই অনুযায়ী আমল করতে না পারলে গুনাহ অনিবার্য এবং নেকি বরবাদির কারণ হবে। এজন্য স্বীয় মুরুব্বিগণ বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় উস্তাদ উস্তাজুল আসাতিজা মুজাদ্দিদে মিল্লাত মুহিউসসুন্নাহ মুসলিহে উম্মাহ মুফতিয়ে আজম মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহ.-এর আদেশক্রমে মাহে রমজান,রোজা ও তৎসম্পর্কীয় আহকাম আরবি ভাষায় লিপিবদ্ধ করে তার সামনে পেশ করি। তিনি পাঠ করে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং এ সম্পর্কে আরও কিছু মাসায়েল বৃদ্ধি করার আদেশ প্রদান করেন। তার আদেশক্রমে আরও কিছু মাসায়েল সংযুক্ত করে উর্দু ভাষায় বইটি প্রকাশ করি। অতঃপর মুসলমান ভাইদের ব্যাপক উপকারার্থে আমাদের মাতৃভাষা বাংলা বিধায় এটি বাংলাভাষায় প্রকাশ করা হলো।
