কোরান দর্শন-প্রথম খণ্ড (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : সদর উদ্দিন আহমদ চিশতী
Save 210 BDT
Summary:
ব্যাখ্যা: 'তাস্মিয়া' অর্থের প্রথম প্রচ্ছায়া (First shade of meaning): তা-আউজে আছে আশ্রয়ের জন্য প্রার্থনা এবং তাসমিয়াতে আশ্রয় লাভের পরবর্তী অবস্থা। আশ্রয়-প্রার্থী এখন আমিত্ব ত্যাগ করিয়া আশ্রয়প্রাপ্ত হইয়াছে, তাই এখন সে আল্লাহর নামের অর্থাৎ গুণের সহযোগী হইয়াছে যিনি রহমান ও রহিম। আমিত্বের সমর্পণ করা সত্ত্বেও দুনিয়া হইতে এখনও মুক্ত হইতে পারে নাই এমন ব্যক্তির জন্য তিনি রহমান। অপরপক্ষে যে ব্যক্তি আমিত্বের বন্ধনমুক্ত হইয়াছেন তাহার জন্য তিনি রহিম। সমগ্র কোরানের মর্মবাণী এই দুইটি বাক্যের মধ্যে মূর্ত হইয়া রহিয়াছে।
'তাস্মিয়া' অর্থের দ্বিতীয় প্রচ্ছায়া (Second shade of meaning): দুনিয়া এবং আদ্বীনের সর্ব অবস্থায় যথাক্রমে রহমানের এবং রহিমের দয়াগুণের সঙ্গে মানুষ সম্পর্কযুক্ত হইয়া থাকে। মানুষের প্রতি আল্লাহর দয়াগুণসমূহ দুই ভাগে বিভক্ত। দুনিয়ায় তাঁহার দয়াগুণগুলি রহমান রূপে এবং আদ্বীনে রহিম রূপে অভিব্যক্ত হইয়া থাকে।
