14%

Poet অব Accounting (২য় সংস্করণ) (পেপারব্যাক)

0

0 Ratings


0 Answered Questions

BDT 475.00BDT 550.00

Save 75 BDT

19 copies available

Summary:

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা হিসাববিজ্ঞানের শিক্ষার্থী তাদের সামগ্রিক কল্যাণার্থে আমার এই ক্ষুদ্র প্রয়াস 'Poet অব Accounting'। হিসাববিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের হিসাববিজ্ঞানের প্রতি ভয়-ভীতি দূর করার জন্য, হিসাববিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য, হিসাববিজ্ঞানের উপর প্রকৃত ও বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য, হিসাববিজ্ঞানের প্রতিটি বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করার জন্য এবং হিসাববিজ্ঞানের যে কোন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আমার এই চেষ্টা। আমি আল্লাহর উপর ভরসা করে নিষিদায় বলতে পারি যে, তোমরা যারা এই বইটি পড়বে তারা অবশ্যই হিসাববিজ্ঞান সংক্রান্ত অতি মজবুত মৌলিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। কেননা এই বইটিতে প্রতি বিষয়বস্তু ছন্দে ছন্দে অত্যন্ত সহজ-সরল ভাষায়, সংজ্ঞা, ব্যাখ্যা এবং চিত্রসহ বাস্তব ধর্মী উদাহরণের সাহায্যে ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে। এই বইটিতে প্রতিটি বিষয় সম্পর্কে অত্যান্ত বাস্তব ধর্মী চুলছেরা ব্যাখ্যা-বিশ্লেষণ করা হয়েছে। যা তোমরা অতি সহজেই বুঝতে পারবে এবং চিরদিন মনে ধারণ করে রাখতে পারবে বলে আমার বিশ্বাস। এমনকি ইচ্ছা করলেও ভুলতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একজন হিসাববিজ্ঞানের ছাত্র এবং আমি দীর্ঘদিন শিক্ষক হিসেবে ছাত্র- ছাত্রীদেরকে প্রকৃত ও বিশুদ্ধ হিসাববিজ্ঞান শিখানোর চেষ্টা করছি। সেই ২০০০ সাল থেকে আমার শিক্ষকতা জীবন শুরু হয় তখন আমি একাদশ শ্রেণীর ছাত্র। আমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য ছাত্র-ছাত্রী নিয়ে কাজ করেছি। আমি দেখিছি অধিকাংশ ছাত্র- ছাত্রীরা হিসাববিজ্ঞান না বুঝে না শুনে অজ্ঞ অবচেন মনে শুধু মুখস্ত করে এবং তাদের বেসিক নলেজের ব্যাপক অভাব। আর এই বেসিক নলেজের অভাবে তারা পরীক্ষায় ভাল ফলাফল করতেতো পারেই না বরং হিসাববিজ্ঞান বিষয়টিকে দারুন ভয় পায়। আর যারা মোটামুটি ভাল ফলাফল করতে পেরেছে তাদের অধিকাংশই মুখস্ত বিদ্যা ব্যবহার করেছে। অর্থাৎ তারা হিসাববিজ্ঞানের বিষয়বস্তুগুলো না বুঝে মুখস্ত করেছে এবং মুখস্ত বিদ্যা দিয়ে পাশ করেছে বা ভাল নম্বর পেয়েছে। যদিও বুঝে বুঝে পড়ার এবং বেসিক নলেজ সমৃদ্ধ শিক্ষার্থীও রয়েছে তবে তাদের সংখ্যা খুবই কম, হাতে গুণা কয়েকজন। এমন শিক্ষার্থীদের প্রতি শুভকামনা রইল।

আমি আমার শিক্ষকতা জীবনে ছাত্র-ছাত্রীদের এই দুর অবস্থা ও পর্যাপ্ত বেসিক জ্ঞানের অভাব দেখে বহু পূর্বেই আমি এই বইটি লিখার উদ্দ্যেগ গ্রহণ করেছিলাম। যা আল্লাহতায়ালার অশেষ রহমতে অবশেষে বাস্তবে রূপ নিল। শিক্ষার্থীদের এই না বুঝে মুখস্ত করার প্রবনতা দূরকরার জন্য এবং বুঝে বুঝে প্রতিটি বিষয় বস্তু নিজে নিজে সমাধান করার জন্য দরকার হিসাববিজ্ঞানের উপর পর্যাপ্ত বেসিক জ্ঞান ও সঠিক পথ। আর ছাত্র-ছাত্রীদের এই বেসিক নলেজ বা মৌলিক জ্ঞানকে, মজবুত ও সমৃদ্ধশালী করার জন্য এবং সঠিক পথ দেখানোর জন্যই আমার এই চেষ্টা বা আয়োজন। আশাকরি যে ছাত্র-ছাত্রী এই বইটি পড়বে তারা হিসাববিজ্ঞানে অনেক পারদর্শি হতে পারবে এবং আমাদের প্রিয় এই বাংলাদেশে দক্ষ ও মেধাবী হিসাববিদ তৈরি হবে। ফলে এদেশে আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকবে।

আমি হিসাববিজ্ঞান পড়তে গিয়ে এবং পড়াতে গিয়ে এর প্রতিটি বিষয় বস্তুর বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখতে পেয়েছি। আর সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে অনেক গবেষণা ও ব্যাখ্যা-বিশ্লেষণ করেছি। আর এই বইটি সেই গবেষণারই ফসল। তাই তোমাদের প্রতি বিশেষ অনুরুধ রইল তোমরা বইটি মনোযোগ সহকারে অধ্যয়ন কর। আশা করি এই বইটি পড়লে তোমাদের হিসাববিজ্ঞান সংক্রান্ত বেসিক নলেজ খুবই মজবুত ও শক্তিশালী হবে। যা আমার এই বইটি লিখার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। ইহার ফলে আলাদা কোনো টিউটরের প্রয়োজন হবে না এবং প্রাইভেটও পড়তে হবে না।

বইটির ২য় সংস্করণে সর্বোচ্চ সতর্কতা সত্ত্বেও অনিচ্ছাকৃত মুদ্রণ জনিত কিছু ভুল থাকতে পারে। তা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের মাধ্যমে অবগত করালে খুশি হবো এবং পরবর্তী সংস্করণে পরিমার্জনের আন্তরিক চেষ্টা করবো।

সর্বপরি বলা যায় যে, এই বই থেকে তোমরা একদিকে যেমন হিসাববিজ্ঞান শেখার সঠিক পথ খুজে পাবে, তেমনি অন্য দিকে হিসাববিজ্ঞান সংক্রান্ত অতান্ত মজবুত ও শক্তিশালী বেসিক নলেজ বা মৌলিক জ্ঞান অর্জনের সকল উপকরণ খুজে পাবে।

Related Products

Loading...Loading...Loading...Loading...Loading...Loading...

Ratings & Reviews

Loading

Loading

Ejanani Logo
Nagirerbag, South Keraniganj, Dhaka - 1310
ejanani.bd@gmail.com01983553366

Explore

Subscribe Now

Subscribe your email for newsletter and featured news based on your interest

© Copyright 2026 E-Janani. All rights reserved