15%
শূন্য কুলায় ফেরারি পাখি (হার্ডকভার)
0
0 Ratings
0 Answered Questions
By (Authors) : ইসরাত জাহান দ্যুতি
Categories : সমকালীন উপন্যাস
BDT 255.00Save 45 BDT
18 copies available
Summary:
অত্যধিক রাগে দপদপ করছে আহবাবের কপালের রগ। বালির ওপর অগ্নি দৃষ্টিজোড়া নিবদ্ধ রেখে বলল‚ ‘তোমার অ্যাকাউন্টে দেনমোহরের টাকাগুলো ছাড়াও প্রতি মাসে একটা অ্যামাউন্ট যেত৷ সেটা দেশে থাকতে তোমাকে বলে দিয়েছিলাম না? তাহলে কেন ব্যবহার করোনি টাকাগুলো?’
সরোবরের জলের মতো নুঝহাতের স্বচ্ছ দু'টো চোখ টলমল করছে। আহবাবের এই রাগটুকুও কেন যেন তাকে আনন্দ দিচ্ছে। কম্পিত স্বরে জানাল‚ ‘যাকে একটা সুখী সাধারণ সংসার দিলাম না‚ ভালোবাসা দিলাম না‚ তাকেও ভালোবাসতে দিলাম না৷ অথচ তার দেওয়া সাহায্য সুযোগসন্ধানীর মতো গ্রহণ করে নেবো? স্বার্থপর হতে পারি। কিন্তু এতটাও বিবেকহীন নই৷ আমার বিবেকে বাধত ওই টাকাগুলোতে হাত বাড়াতে।’
