25%
আমার শহরে তোমার আগমন (হার্ডকভার)
0
0 Ratings
0 Answered Questions
By (Authors) : লামিয়া ইসলাম তন্নি
Categories : থ্রিলার
BDT 300.00Save 100 BDT
18 copies available
Summary:
“খুনটা কার হয়েছে, ইন্সপেক্টর?”
মাহতাব বলল,
“এখন পর্যন্ত যতটুকু জেনেছি, ছেলেটার নাম সামির। পুরো নাম সামির রায়হান। বাবার নাম রফিক রায়হান।”
মাহতাবের মুখে সামিরের নাম শুনে চমকে উঠল সাব্বির। বলল,
“ও তো আমার ছোট ভাইয়ের বন্ধু! শুধু ও নয়। আরও ৩ জন আছে।”
সাব্বিরের কথা শুনে ভ্রু কুঁচকাল মাহতাব। শুধাল,
“তাই নাকি? তা, এই মুহূর্তে আপনার ভাই আর তার বন্ধুরা ঠিক কোথায় আছেন?”
সাব্বির বলল,
“সেটা জানিনা। গতকাল থেকেই তারা নিখোঁজ।”
মাহতাবের কৌতূহল বাড়ল। সে শুধাল,
“নিঁখোজ মানে?”
সাব্বির একবার ইন্সপেক্টরের দিকে তাকাল। তারপর বলল,
“গতকাল দুপুরের পর থেকেই আমরা তাদের কোনো খোঁজ পাইনি। দুপুরের পর তাদের কাউকে দেখিনি।”
