25%

প্রিয় বান্ধবী (হার্ডকভার)

0

0 Ratings


0 Answered Questions

BDT 240.00BDT 320.00

Save 80 BDT

15 copies available

Summary:

দুই পরিবারের সম্মতিতে আগামীকাল আংটি বদলের তারিখ ঠিক করা হয় । রাফা তা শুনে মন খারাপ করে । কারণ শপিং এর জন্যে সময়টা খুব কমই পেল ও, কিন্তু যিহানের কথা শুনে মনটা অনেক হালকা হয় ওর । যিহান জানায়, আজই কলেজ শেষে রাফাকে নিয়ে বেরুবে ও ৷ রাফা দুপুর দু'টো থেকে রাত দশটা অবধি সময় পাবে শপিং এর । রাফাও ওর প্রস্তাবে রাজি হয়ে যায় ।

কথানুযায়ী শপিং এর জন্যে বের হয় রাফা ও যিহান । তিনটে শপিংমল ঘোরা শেষ হলেও রাফার জামা পছন্দ করা শেষ হয়নি । অর্থ্যাৎ মনের মতো গাউন ও পাচ্ছেই না । সন্ধ্যে পেরিয়ে গেলে মিমি সুপার শপিংমলের একটি দোকান থেকে মনের মতো একটি গাউন পায় রাফা । সঙ্গে সঙ্গে সেটির ছবি তুলে পাঠায় ইবাদাতকে ।

যিহান বলল, "এটাই ফাইনাল?"

"উহু! আগে ইবা জানাক কেমন এটি ।”

"ইবা?”

"আমার বেস্ট ফ্রেন্ড । ওর মতামত ছাড়া কেনা সম্ভব না ।"

"চার ঘন্টা পর মহারানীর একটা ড্রেস পছন্দ হয়েছে । আর এখন ইবার পছন্দ না হলে এটাও ক্যান্সেল হবে?"

"ইয়েস! ও যদি বলে আপনাকে ক্যান্সেল করতে তবে আমি সেটাও করতে পারব ।"

"এত প্রিয় ও তোমার?"

"প্রিয় বান্ধবী আমার । তাই!"

এই বলে হাসে রাফা । কে জানতো! দুষ্টুমির ছলে বলা কথাটিও সত্যি হতে চলেছে খুব দ্রুত!

Related Products

Loading...Loading...Loading...Loading...Loading...Loading...

Ratings & Reviews

Loading

Loading

Ejanani Logo
Nagirerbag, South Keraniganj, Dhaka - 1310
ejanani.bd@gmail.com01983553366

Explore

Subscribe Now

Subscribe your email for newsletter and featured news based on your interest

© Copyright 2026 E-Janani. All rights reserved