বিড়ালের ইন্টারভিউ (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : আব্দুল জব্বার
Save 62 BDT
Summary:
সুকুমার রায় থেকে সুকুমার বড়ুয়া পর্যন্ত ছড়ার এক জমজমাট হাট বসেছে বাংলা ছড়া-সাহিত্যে। আব্দুল জব্বার সেখানেও গড়েছেন ঘরবসতি। ছড়ার হাটে এনেছেন তাঁর প্রথম ছড়াগ্রন্থ ‘বিড়ালের ইন্টারভিউ’। ছড়া প্রথমত শিশুদের জন্য। বড়দেরও তা আনন্দ দেয়। আগে শিশুর আনন্দ চাই। আনন্দের সাথে শিক্ষা। আর শিক্ষা যদি হয় নৈতিক, সৎ ও সত্য চিন্তার, তাহলে তো কথাই নেই। শিশুর স্বাস্থ্য ভালো রাখতে যেমন পুষ্টিকর খাবার প্রয়োজন, তেমনি মন ভালো রাখতে প্রয়োজন আদর্শ বই। সেই ভাবনা মাথায় রেখে রচিত হয়েছে ‘বিড়ালের ইন্টারভিউ’ ছড়াগ্রন্থটি।
ছন্দ ও অন্ত্যমিল ছড়ার প্রাণ। শিশুরা তাতে দোলে ও ভোলে। লেখক তাতে যথার্থ পাঙ্গমতার পরিচয় দিয়েছেন। ‘বিড়ালের ইন্টারভিউ’তে প্রকৃতপক্ষে বেরিয়ে আসে সব থলের বিড়াল। তাতে শিশুরা নির্মল আনন্দে হাসে, বড়রা ভাবনার সাগরে ভাসে। আব্দুল জব্বার বাংলা সাহিত্যের একজন সব্যসাচী লেখক। বিশ্বাস করি, শিশুসাহিত্যেও তিনি কীর্তিমান হয়েই বেঁচে থাকবেন।
