এক চিলতে রোদ (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : মোহাম্মদ মেহেদী হাসান
Save 80 BDT
Summary:
ফয়েজ বারান্দায় চেয়ারে এসে বসল। তার সামনেই ফুলের টব দুটো। লাল লাল পাতা ছেড়েছে। রাত দেখে হয়তো একটু কালো কালো লাগছে, দিন বেলা খুব অপূর্ব লাগছে। আজকে দিনবেলা দুপুরে সে বারান্দায় অনেকক্ষণ বসে ছিলো তখন দেখেছে। লিনুর কাছ থেকে ডিভোর্স পেপার পাঠানো হয়েছে আজকেই সে হাতে পেয়েছে। সেটা দেখে অনেকক্ষন সে বারান্দায় বসে ছিলো লিনুর টব গুলোর দিকে তাকিয়ে ছিলো। সেটা এখনো সে সাইন করে নি। কোনো এক কারনে তার বিচিত্র মন ডিভোর্স পেপারে সাইন করতে চাচ্ছে না। মানুষ অনেক বিচিত্র, কিন্তু তার থেকেও বিচিত্র মানুষের মন। ফয়েজ মনে মনে ভাবলো , মানুষ জীবনে কি চায়?
একজন সাথী, দুই কাপ চা। এই শুনো না আজকে কি হয়েছে বলার একজন মানুষ। যদি কেউ পেয়ে আগলাই সে সার্থক,আর যদি কেউ পেয়ে হারায় সে ব্যর্থ!
ফয়েজের মনে হলো সে ব্যর্থ!
