কাজল কালো জলের নদী (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : শিরীণ বেবী
Save 62 BDT
Summary:
কবিতা ভাসায় ডুবায়। কবিতা রাতের মতো অভিজাত, দিনের মতো ভবঘুরে। কবিতা যেমন লীলা ও লাস্য বোঝে তেমনি বোঝে কাটা ও ক্রন্দন।
শিরীণ বেবী কবিতা ভালোবাসেন। আবৃত্তি তার নেশা। কণ্ঠে কবিতাকে ধারণ ও লালন করতে করতে একসময় কবিতার শব্দ বাক্য তার মগজে অনুরণন তোলে। কাগজে তা ঝরে পড়ে ভোরের শিউলির মতো। কবিতা সর্বগ্রাসী। যেখানে সে প্রশ্রয় পায় তার সবটুকু নেয়। শিরীণেরও নেবে। জেনেশুনেই এ পথে যে পা বাড়িয়েছেন তিনি তা তার কবিতা পাঠ করলেই বোঝা যায়।
শিরীণের কবিতা আড়ালহীন। সহজ বুনুন, সাবলীল বাক্য বিন্যাস তার কবিতাকে হৃদয়গ্রাহী করে তুলেছে। ‘কাজলকালো জলের নদী’- নামের মধ্যেই যে মায়া ও আকুলতার জন্ম হয়েছে কবিতায় তা প্রেম ও প্রার্থনায় পরিণত হয়ে পাঠকের কাছে ধরা দেবে এ আমার দৃঢ় বিশ্বাস।
নাহিদা আশরাফী
সম্পাদক- জলধি
