স্মৃতিময় ময়নামতি (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : তাহেরা পারভীন
Save 70 BDT
Summary:
আমার মনে হয় প্রতিটি মানুষের মধ্যে আজীবন একজন শিশু বাস করে, কিন্তু অনেক মানুষই সেটা বুঝতে পারে না।
শৈশব -কৈশোর মানুষের জীবনের সবচেয়ে সুন্দর এবং মধুরতম সময়। গভীর মমতায় মানুষ সেটা আগলে রাখে বুকের ভেতর।
পড়ন্ত বিকেলে দাঁড়িয়ে, জীবনের জটিল হিসেব- নিকেশ মেলাতে মেলাতে ক্লান্ত -পরিশ্রান্ত আমরা যখন পিছন ফিরে তাকাই, ভাবনা হীন নিশ্চিন্ত সেই জীবন আমাদের হাত ছানি দেয়। আমরা দীর্ঘ শ্বাস ছাড়ি।
আমার শৈশব -কৈশোর কেটেছে কুমিল্লা ময়না মতি ক্যান্টন মেন্টের উদার, সুবিশাল , মায়াময় ছায়া ঘেরা পরিবেশে। ( অবশ্য সে সুবিশাল, মায়াময় পরিবেশের অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া যায় না)
পরিবার-পরিজন, খেলার সাথী, বন্ধু -বান্ধব ঘেরা শৈশব কৈশোরের সেই সব রঙিন দিনের কিছু স্মৃতি, কিছু আনন্দ- বেদনার কথা তুলে এনেছি আমি আমার লেখনীতে।
বুকের গভীরে পরম মমতায় আগলে রাখা শৈশব-কৈশর আমাদের আজীবন মোহাচ্ছন্ন করে রাখে।
