আগুনরঙা শখ (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : খালেকুজ্জামান ইমন
Save 50 BDT
Summary:
মন খারাপের দিন-রাত
এখন আমার মন খারাপের দিন,
অন্ধকারে হা-হুতাশের দিন,
রাতদুপুরে একলা বসে তোমায় ভাবার দিন৷
অট্টালিকার চূড়ায় বসে, গড্ডলিকাপ্রবাহে আবার,
গা ভাসানোর দিন, এখন আবার তোমায় চাওয়ার দিন৷
গলির মোড়েতে চায়ের কাপেতে,
তোমার চর্চা তোমার কথাতে,
ঝড় ওঠানোর দিন৷
এখন শুধু তোমায় চাওয়ার দিন৷
ব্যস্ত শহরে ক্লান্ত দুপুরে,
সুস্থ আবার শরীর অসাড়ে,
হাজার ভিড়ে ঘেরা জনতায়,
পুড়ে যাই আমি তুমিহীনতায়৷
এখন তোমায় মনে পড়বার দিন,
এখন আমার পুড়ে মরবার দিন!
এখন তোমায় খুঁজে বেড়ানোর রাত,
আঁখিজুড়ে গভীর জলপ্রপাত৷
রাত্রিদিবস বেদনা বিভোর,
ভোর হয় রাত, রাত হয় ভোর,
অঝোর ধারাতে বুক ভেসে যায়,
ভেঙে যাই আমি তুমিহীনতায়!
এখন তোমায় মনে পড়বার রাত,
এখন আমার ভেঙে পড়বার রাত!
