টু ফরটি নাইন স্ট্রীট, বেলরোজ (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : শামস আল মমীন
Save 62 BDT
Summary:
একটি রাস্তার নামকরণ নিয়ে যতো হৈ চৈ।
পাড়া পড়শীর উপচে পড়া ভিড়
একটি বাদুড় এসে বলে গেল এ পথে সন্ধ্যার আঁধারগুলো তার।
স্থানীয় চেয়ারম্যান তাঁর কপালের ভাঁজগুলো স্থির করে জানিয়ে গেলেন
তাঁর জন্মের দাগ আর ঠাকুর মা’র কোলে বসে পূর্বপুরুষের গল্প শুনবার কথা;
এক জোড়া মাছরাঙা উড়তে উড়তে বলে, নদী থেকে
ভেসে আসা ঝিরি ঝিরি যত হাওয়া, ওগুলো তাহাদের।
একজন পরাজিত এম পি তার দলবলসহ
সড়ক উন্নয়নে তাদের অবদানের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন।
একটি দোয়েল শীত বিকেলে কাঁপতে কাঁপতে বলে গেছে
গাছের পাতার ফাঁকে ফাঁকে যতটুকু রোদ সবটুকু তার।
ইতিমধ্যে হাটে-মাঠে কয়েক দফা লাঠা-লাঠি, হাতাহাতি হয়ে গেছে;
চায়ের দোকান, চৌরাস্তার মোড়সহ চারিদিক চাপা উত্তেজনা
সন্ধ্যার আঁধার, ঝিরি ঝিরি হাওয়া, আর শীত বিকেলের রোদগুলো
আরও বিষণ্ণ হয়ে ওঠে...
