গণতন্ত্র ও রাজনীতির পোস্টমর্টেম (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : প্রফেসর মুনির আহমদ
Save 85 BDT
Summary:
বাঙালির গণতন্ত্রের ঐতিহ্য অনেক পুরোনো। এ কারণে গণতান্ত্রিক সমাজ ও রাজনীতি বাঙালির এত আরাধ্য। নানা আন্দোলন-সংগ্রামের পরও অধরাই থেকে গেল গণতন্ত্র। ভঙ্গুর এক রাজনৈতিক সংস্কৃতি নিয়ে হাঁটছি আমরা। গণতন্ত্রের খুটিটা তাই শক্ত নয় ততটা।
যে রাজনীতি ব্রিটিশদের হটিয়েছে, জনগণের অধিকার আদায়ে পাকিস্তান আমলে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, ন্যায্যতার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করেছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য করেছে উদ্বুদ্ধ, বুকের রক্ত ঢেলে দিতে করেছে অনুপ্রাণিত, উজ্জীবিত। স্বাধীনতার পর সেই রাজনীতি যেন কোথায় হারিয়ে গেলো। কেন গেলোÑ উত্তর খুঁজে পাবেন পাঠক ‘গণতন্ত্র ও রাজনীতির পোস্টমর্টেম’ গ্রন্থের পাতায় পাতায়।
গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন, রাজনীতি ও নির্বাচন নিয়ে লেখা বিশ্লেষণধর্মী এই গ্রন্থটি পাঠকের রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ ও শাণিত করবে, সচেতন রাজনৈতিক মেধা ও মনন গড়নে সহায়ক হবে।
