কাজল কালো আঁখি (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : দুলাল হোসেন
Save 75 BDT
Summary:
কবিতা হচ্ছে বলা—না বলা, দেখা—না দেখা বিচিত্র সব আখ্যান। যা কবিতায় উজ্জ্বল হয়ে ওঠে। কবি ও পাঠকের দৃষ্টিভঙ্গি ও রুচি আলাদা ও বৈচিত্র্যময় হলেও প্রথাগত বাহ্যিক সীমা পার হয়ে একটি বিন্দুতে মিশে গেছে আবেগের অনুরণনে। ভালোবাসার গভীর ঐকমত্য কবি ও পাঠকের সম্মিলিত স্বরে ও সুরে প্রাণ পেয়েছে কবি দুলাল হোসেনের কাব্যচর্চায়। পাঠকের বৈচিত্র্যময় মনোজগৎকে নাড়া দেওয়ার যে সাহস দুলাল হোসেন দেখিয়েছেন তার প্রথম কাব্যগ্রন্থ ‘সাথী তুমি কার’-এ। যা এক কথায় অনন্য এবং অসাধারণ।
নিজের জীবনের প্রতীক্ষণ চেনা-জানা-বোঝার জন্য যে অনুসন্ধান—তাতে প্রজ্ঞা বা স্থিতির সূত্রসন্ধানও ঘটে। মানুষের জীবন ঘটনাবহুল। আনন্দ আর দোলাচলে কেটে যায় একেকটা জীবন। তেমন সব অনুভূতি জীবন্ত হয়ে উঠেছে কবি দুলাল হোসেনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কাজল কালো আঁখি’তে। কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতায় পাঠক খুঁজে পাবেন জীবনের একান্ত দিনগুলোর মিথস্ক্রিয়া। এবারও কবি নিজের সরল ভাবনাগুলোকে খুব সহজ কথা ও ভাষায় মানব জীবন আর সম্পর্কের বিচিত্র ঘটনার পরম্পরা তুলে ধরেছেন । জীবনের হাসি-কান্না, দুঃখকষ্ট, বেদনা দীর্ঘশ্বাসকে ছুঁতে পেরেছেন বলেই কবি দুলাল তার ঘটনাবহুল জীবনের যে-কোনো ঘটনাকে দশজনের চেয়ে আলাদা করে দেখতে পারার অনায়াস দক্ষতা তার কবিতাকে ভিন্নতা দিয়েছে।
