25%
বিবিয়ানা (হার্ডকভার)
0
0 Ratings
0 Answered Questions
By (Authors) : কিঙ্কর আহ্সান
Categories : সমকালীন উপন্যাস
BDT 338.00Save 112 BDT
50 copies available
Summary:
পুরুষসঙ্গ থেকে দূরে থাকার তাবিজ আনা হয়েছে। বৃষ্টি হচ্ছে। বর্শার মতো মাটির শরীরে বিধছে জল। বজ্রপাতের সে কী আওয়াজ! আজব এক রোষে ফুঁসছে সমস্ত আকাশ। এই মাঝদুপুরে কালো মেঘের শামিয়ানার নিচে পড়ে অন্ধকার পুরো পৃথিবী। কী কালো! পাতিলের তলা যেন! বাতাসের মেজাজও ভালো নয়। নরম শিকড়ের কয়েকটা গাছ এর মধ্যেই কুপোকাত। ডাল ভেঙে পড়েছে। টিকে থাকার জন্য পাতাদের কঠিন সংগ্রাম! এত পানি জমে আছে আকাশে বোঝা যায় না। সৈকতের মা ফজিলাত বোঝে না। পাকঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছেলেকে নিয়ে চিন্তাটা বাড়ে তাঁর। ছেলেটা বাজারের দিকে গেছে। বন্ধুবান্ধব মিলে নাকি মাছ ধরবে! এই বৃষ্টিতে কই মাছ উঠে আসে পানি থেকে।
