দ্য এনিগমা অব অ্যারাইভাল (হার্ডকভার)
২০০১ সালে নোবেল পুরস্কার জয়ী উপন্যাস
0 Ratings
0 Answered Questions
By (Authors) : ভি. এস. নাইপল
By (Translators) : প্রমিত হোসেন
Save 75 BDT
Summary:
আমার জন্য বিষয়টি অস্বস্তিকর। আমার কাজ লেখালেখি, বক্তৃতা দেওয়া নয়। যারাই এ পর্যন্ত আমাকে বক্তৃতা দেওয়ার অনুরোধ করেছেন তাদেরই আমি বলেছি দেওয়ার মতো কোনো বক্তৃতা আমার নেই। ব্যাপারটি অদ্ভূত হলেও সত্যি, যে মানুষটি জীবনের পঞ্চাশটি বছর ধরে শব্দ, আবেগ আর চিন্তার কারবারি তার বলবার মতো বাড়তি কিছু নেই!
অস্তিত্বের সারবস্তুর-পুরাটাই আমি ঢেলে দিয়েছি আমার বইগুলোতে। কখনো আমার মাঝে তার বাড়তি কোন কিছু থাকলেও তা আকর মাত্র। সে বিষয়ে আমি সচেতনও নই। এই অচেতন চিন্তার আকর কখনও আমার লেখায় এসে আমাকে অভিভূত করে, কলম হাতে আমি এ বিষয়টুকুই খুঁজে বেড়াই। নিজেকে পরখ করার জন্যে এ আমার নিজস্ব পথ যা সব সময় বন্ধুর।
