বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : মো. মোরশেদুল আলম
Save 85 BDT
Summary:
স্বাধীন বাংলাদেশের স্থপতি, ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালির নয়, বিশ্বের ইতিহাসে একজন অন্যতম প্রভাবশালী নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। কেবল বাংলাদেশ নয়Ñ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকাসহ বিশ্বের কোটি কোটি মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি। স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকার জন্য তিনি সমগ্র বিশ্বে সমাদৃত।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধুর আসনটি ছিল সুরক্ষিত। পৃথিবীতে যে কয়জন ক্যারিসমেটিক নেতা ছিলেন যেমন আব্রাহাম লিংকন, মার্টিন লুথার কিং, ফিদেল কাস্ত্রো, নেলসন ম্যান্ডেলা- বঙ্গবন্ধু তাঁদের মতো বিশ্বনেতা হিসেবে পরিচিত। বঙ্গবন্ধুর প্রতি বিদেশী রাষ্ট্রনায়কদের শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা ছিল অপরিসীম। তিনি ইতিহাসের সেই মহামানব, সময় যাঁকে সৃষ্টি করেনি, বরং সময়কেই তিনি নিজের করতলে নিয়ে এসেছেন।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের
বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ হয়ে ওঠার বিবিধ প্রসঙ্গ নিয়ে গ্রন্থটি রচিত হয়েছে।
