এই মন এই দেহ (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : রেজা নুর
Save 37 BDT
Summary:
"এই মন এই দেহ" বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: অনিবার্য অবরুদ্ধতার ভেতর মানব অধিবাস। প্রিজমের বহুরৈখিক বর্ণিল আলাে বিম্বিত হয়। তাতে অতি আভাময় কিরণের নিচে শুভ্র মেঘ সুস্থির দাঁড়াতে চাইলেও সূর্য ঠিকই রশ্মির তীর ছুঁড়ে মেঘলােক ছেড়ে নেমে আসে পৃথিবীতে, আলােকিত করে অনেক দিগন্তের পার। এই অপার, অপ্রতিরোধ্য সূর্যসম্ভার যেন আমাদের মন। প্রাণের বিস্তার যেমন নিরন্তর হয়, তেমনই মন, অধীর অবয়বে বসে নিয়ম-অনিয়মের পাশা খেলায় নিরত থেকে যায়। অদৃশ্য অথচ অনিরুদ্ধ নিয়তি হয়ে ওঠে। দেহের সংজ্ঞা তবু মেলে। মনােজগতের দৃশ্য সপ্রাণ আঁকতে পারে এমন তুলি কি কোথাও কখনাে ছিল?
এই মন এই দেহ গ্রন্থের ১১টি গল্পে পরিবার সমাজ রাষ্ট্র ও ব্যক্তিজীবনের গাথা সরল কথায় চিত্রণের প্রয়াস হয়েছে। উঠে এসেছে অবহেলিত প্রান্তিক জীবনের পল্লীবালা ও গৃহবধূ, সংস্কার সমন্বিত সমাজ, অভিবাসের দৈনন্দিন সংগ্রাম, মুক্তিযুদ্ধ, প্রেম, বিরহ, মৃত্যু ও আশা-প্রত্যাশার টানাপােড়েন।
