শ্রাবণ জোছনায় (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : প্রকৌ. সফিকুল ইসলাম ভূঁঞা
Save 45 BDT
Summary:
পরামর্শ সেবা একটি স্বাধীন পেশা। সম্মানজনক ও বুদ্ধিবৃত্তিক পেশা। ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশেষ কাজে চাহিদামতো পেশাভিত্তিক পরামর্শক সেবা দিয়ে থাকেন। এর আবার গালভরা নাম রয়েছে। কনসালট্যান্সি সার্ভিসেস। কোনো ব্যক্তির পরামর্শক হওয়া মানে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার ঝুলি অসম্ভব ভারি হতে হয়। তাঁদের 'সিভি' বা 'কারিকুলাম ভীটাই' পাকাপোক্ত থাকে। আসলে কনসালট্যান্সি সার্ভিসের জন্য একটা ভালো মানের সিভি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট।
সোহানের প্রকাশিত দুটি জার্নাল, রিসার্চ পেপার, পেশাগত কাজের অভিজ্ঞতার বিবরণী মিলে বত্রিশ পাতার সিভি। কাভার লেটার ও জার্নাল প্রকাশনার সনদ যোগ করা গেলে আরও তিন পাতা বৃদ্ধি পাবে। মানে সব মিলিয়ে পঁয়ত্রিশ পাতার সিভি বললে তেমন কোনো ভুল হবে না। সোহান রাত জেগে সিভি লেখায় ব্যস্ত। তাঁর প্রিয়তমা স্ত্রী চুপিসারে এসে চেয়ারের পাশ ঘেঁষে দাঁড়ালেন। সোহানের কাঁধের ওপর হাতের দু'বাহুর ভর ফেললেন। শরীরটা খানিকটা সামনের দিকে ঝুঁকে ল্যাপটপের স্ক্রিনে মিটমিট করে তাকালেন। জেনিফা ক্ষীণ গলায় বললেন, সোহান!
