হৃদয়ের কূলে কূলে (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : শামছুন নাহার
Save 41 BDT
Summary:
অবশেষে শেলী ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিল। অল্প কয়েকটি পরার কাপড় নিয়ে বেরিয়ে পড়ল। যাবে শামীমের ঢাকায় গুলশানের বাসায়। শেলীর বাবা ও শামীমের বাবা ছিল ঘনিষ্ঠ বন্ধু। তারা প্রতিজ্ঞা করেছিল, তাদের ছেলেমেয়ে হলে তাদের মধ্যে বিয়ে হবে। এক বন্ধুর ছেলে হলো নাম শামীম আরেক বন্ধুর মেয়ে হলো তার নাম শেলী। কথা রাখার জন্য তারা চেইন ও আংটি দিয়ে তাদের ছেলেমেয়ের মধ্যে বাগদান সম্পন্ন করেছিল।
বিয়ের জন্য প্রতিশ্রুতি করেছিল। ভাগ্যের নির্মম পরিহাস। একদিন হঠাৎ করে হার্টঅ্যাটাকে শেলীর বাবা মারা গেল। আর শামীমের বাবা ঢাকায় যেয়ে ব্যবসা শুরু করল। শামীমরা ঢাকায় বাসা নিয়ে থাকা শুরু করল। পরবর্তীকালে শামীমের বাবাও দুর্ভাগ্যবশত বিমান দুর্ঘটনায় মারা যায়। শামীম ঢাকা থেকে পড়ালেখা শেষ করেছে। অন্যদিকে শেলী মফস্বল থেকে আইএ পাস করেছে। বাবা না থাকায় মা ও ছোটবোন বেলীকে নিয়ে অনেক কষ্ট করে জীবন চালাচ্ছে শেলী। ছিপছিপ গড়নের শেলী দেখতে উজ্জ্বল শ্যামলা, ঘন কালো চুল, জোড়াভুরু, পটলচেরা চোখ। গ্রামে শেলীর বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। কিন্তু যখন জানে সে বাগদত্তা তখন ছেলে পক্ষ ফিরে যায়।
