বসন্ত অবশেষে (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : শেলী রহমান
Save 52 BDT
Summary:
ঘুম থেকে উঠে রুনা সরাসরি তার পড়াশোনার টেবিলের কাছে গিয়ে দাঁড়াল। পাশেই একটি লোহার সিক দিয়ে সুরক্ষিত জানালা। এর পাল্লাগুলো সব কাচের। পর্দা সরিয়ে তাদের ফুলের বাগানের দিকে তাকাল। সোনালি সূর্যের আলো আর শীত মৌসুমের ফুল তাদের সামনের বাগানটাকে সুন্দর করে তুলেছে। সে জানালার একটি পাল্লা খুলে দুহাতে দুটি সিক ধরে তার নাসিকাটি সামনের দিকে এগিয়ে সশব্দে প্রলম্বিত একটি শ্বাস নিল।
যেন দীর্ঘকাল ধরে বঞ্চিত সে বিশুদ্ধ বায়ু সেবন থেকে। জানালার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে সে থপ করে বসে পড়ল পাশে রাখা চেয়ারে। সাপ্তাহিক ছুটির দিনগুলো তার জন্য একঘেয়ে। ভাগ্যিস সেদিন দুপুরে ফ্লোরার বড় বোনের বউভাত। সে আমন্ত্রিত। তা না হলে সারা দিন তার আর একটি বৈচিত্র্যহীন, অস্মরণীয় ছুটির দিন হিসেবে চলে যেত।
