লাল সবুজে বঙ্গবন্ধু (হার্ডকভার)
জন্মশতবর্ষে শত কবিতা ও ছড়ায়
0 Ratings
0 Answered Questions
By (Authors) : শিমুল পারভীন
Save 62 BDT
Summary:
বাঙালি জাতির হাজার বছরের স্বাধীনতার স্পৃহাকে শৈল্পিক প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে যে মহান নেতা বাংলাদেশের সুবর্ণ অধ্যায় রচনা করেন তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের গৌরবদীপ্ত রাজনীতির গায়ে শিল্প সুষমাযুক্ত করে মহাকাব্যিক ব্যাপ্তি এনে দিয়েছেন এই অমর কবি। তাই তাঁকে পোয়েট অব পলিটিকস বলা হয়। তবে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে পঁচাত্তরের পনেরোই আগস্ট সপরিবারে বর্বরোচিতভাবে হত্যার মধ্য দিয়ে কালিমালিপ্ত অধ্যায়যুক্ত হয়। সংবেদনশীল বাঙালিকে এ ঘটনা আলোড়িত করে।
আর এ আলোড়নের অনিবার্য প্রভাব পড়ে বাংলা কবিতা ও ছড়ায়। এরই ধারাবাহিকতায় বাঙালি জাতির সুদীর্ঘকালের লড়াই সংগ্রামের রক্তখচিত ইতিহাস ও মহান নেতার জীবনের ঘটনা নিয়ে ‘শত কবিতা ও ছড়ায় বঙ্গবন্ধু’ লেখার প্রয়াস। আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শত কবিতা ও ছড়া লিখতে পারাটা আমার জন্য স্বপ্ন পূরণের মতো। আশা করি পাঠকদের ভালো লাগবে।
