স্বপ্নের তারকারা (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : শামসুজ্জামান শামস
Save 50 BDT
Summary:
নায়করাজ রাজ্জাক
পঞ্চশটা বছর মানুষের মনের মণিকোঠায় থাকা সহজ কথা নয়। পাঁচটি প্রজন্মকে ৭২ বছরের জীবনে বিনোদন দিয়ে এসেছেন। বাংলাদেশের চলচ্চিত্রশিল্প যাদের হাত ধরে দাঁড়িয়েছে তাদেরই একজন নায়করাজ রাজ্জাক। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্ম নেওয়া এই শিল্পী গত শতাব্দীর ষাট-সত্তর-আশির দশকে প্রবলভাবে রূপালি পর্দা মাৎ করেছেন। তার নান্দনিক অভিনয় সব শ্রেণীর দর্শকের মন জয় করেছে। মানুয়ের স্বপ্ন থাকে এক আর পূর্ণ হয় অন্যটা।
আমাদের নায়করাজ হয়ে চেয়েছিলেন ফুটবলার। শৈশবে আবৃত্তি, গান আর খেলাধুলায় সমান পারদর্শী ছিলেন তিনি। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়েরাই অভিনয় করত। শিক্ষক রথীন্দ্রনাথ চক্রবর্তী ঠিক করলেন, ছেলেদের দিয়ে নাটক করাবেন। যোগাড় করা হলো নারী চরিত্রবর্জিত নাটক বিদ্রোহী। নাটকের হিরো কে হবে? রাজ্জাক তখন দারুণ এক ফুটবল ম্যাচে গোলপোস্ট সামলাচ্ছেন। রথীন্দ্রনাথ বললেন, 'ওকে ধরে নিয়ে আয়!
