একা (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : ইমদাদুল হক মিলন
Save 75 BDT
Summary:
শামা মেয়েটি একটু পাকনা টাইপের।
কটকট করে কথা বলে। বয়স সাত বছর। কিন্তু গ্রোথ কম বলে সাইজে তাকে দেখায় সাড়ে চার পাঁচ বছরের মতো। ভিকারুননিসা নূন স্কুলে এবার ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে সে। মর্নিং শিফট। আগে বেশ বেলা করে ওঠার অভ্যাস ছিল শামার। স্কুলে ভর্তি হওয়ার পর সেই অভ্যাসটা মার খেয়ে গেছে। এখন সকাল সকাল উঠতে হয়। পৌনে ছটা ছটার দিকে উঠে বাড়ির সবাইকে ডেকে তোলে সে। সবার আগে ডাকে মামুনকে। কারণ মামুন তাকে স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে।
আজ শামার ঘুম ভাঙল ছটা পাঁচে।
স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম মাথার কাছে এলার্ম দেয়া ঘড়ি থাকত। ঠিক পৌনে কাছে ছটায় এলার্ম বাজতো, ধড়ফড় করে লাফিয়ে উঠত শামা। এখন ঘড়িতে আর এলার্ম দিতে হয় না। এমনিতেই ঘুম ভেঙে যায়। কখনও পাঁচ দশ মিনিট এদিক ওদিক হয় এই যা।
