জলজ্যোৎস্নায় ভিজব বলে (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : মনির হোসেন পিন্টু
Save 37 BDT
Summary:
বৃষ্টির পর এখন চারপাশে কেমন ভেজা ভেজা গন্ধ। ছাদের ওপর পর্যন্ত উঠে আসা পুরনো লিচু গাছের পাতাগুলো ধুয়ে গেছে বৃষ্টির শীতল পরশে। চাঁদের আলোয় চকচক করছে। আজ পূর্ণিমা। ভরা চাঁদ উঠে এসেছে অনেকটাই ওপরে। চারদিকে আষাঢ়ের বিপুল জ্যোৎস্নার সমারোহ। বাতাসে ভেসে যাচ্ছে ছেঁড়া ছেঁড়া মেঘ। মাঝে মাঝেই অল্পক্ষণের জন্য ঢেকে দিচ্ছে চাঁদটাকে। বুক ভরে ভেজা গন্ধটা নিল লাবন্য। এই গন্ধ আর এই অঢেল জ্যোৎস্না তাকে নিয়ে যায় অন্য জগতে।br বাড়ির ছাদে একপাশে স্থাপিত দোলনায় সে বসে আছে। ধবধবে সাদা শাড়িতে তাকে দেখাচ্ছে পুতুলের মতো। অল্প অল্প দোল খাচ্ছে। আবার থেমে যাচ্ছে। একটু আগে বৃষ্টি হয়ে গেছে। তখন সে ঘরে ছিল। বৃষ্টি থামতেই ছাদে উঠে এসেছে। বসেছে তার প্রিয় জায়গাটিতে, দোলনায়। তাকে ঘর থেকে বের করে এনেছে পূর্ণিমা। এমন মুহূর্তে ঘরে থাকা যায় না। সে পূর্ণিমা ভালবাসে। ভালবাসে বৃষ্টি। ভালবাসে কদমফুল। সব ফুলেরই নিজস্ব গন্ধ আছে। তবে কদমফুলের গন্ধ অন্য ফুলের চেয়ে একেবারেই
