15%

বঙ্গীয় মুসলিম লীগ, পাকিস্তান আন্দোলন বাঙালির রাষ্ট্রভাবনা ও বঙ্গবন্ধু (হার্ডকভার)

0

0 Ratings


0 Answered Questions

BDT 213.00BDT 250.00

Save 37 BDT

30 copies available

Summary:

"বঙ্গীয় মুসলিম লীগ, পাকিস্তান আন্দোলন বাঙালির রাষ্ট্রভাবনা ও বঙ্গবন্ধু" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বাংলায় মুসলিম লীগ/পাকিস্তান আন্দোলন কেন এত শক্তিশালী ছিল? দ্বি-জাতিতত্ত্বের স্বরূপ কী? ভারত বিভাগের পূর্বে বঙ্গবন্ধুর মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া কি তার পরবর্তী আদর্শের পরিপন্থী ছিল? পাকিস্তান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে কী কারণে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্বদানে এগিয়ে এলেন? পাকিস্তান আন্দোলন-পর্বে বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা কী ছিল? দ্বি-জাতিতত্ত্বের নামে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের শুরুতেই বাঙালির ভাষা-আন্দোলন কেন? কী কারণে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ? ইত্যাদি প্রশ্নের উত্তর অনুসন্ধানে বর্তমান গ্রন্থটি পরিকল্পিত। ভারত বিভাগ-পূর্ব রাজনীতি ও এর গতি-প্রকৃতি বা ধারা সম্বন্ধে স্বচ্ছ ধারণা ব্যতীত '৪৭-পরবর্তী পাকিস্তান ও '৭১-এ বাংলাদেশ সৃষ্টি, এমনকি আজকের বাংলাদেশের রাজনীতি কিছুতেই সহজবােধ্য নয়। এখানেই বর্তমান গ্রন্থটির গুরুত্ব। গ্রন্থটির আলােচনা দুই ভাগে বিভক্ত, যথা ভারত বিভাগ-পূর্ব বাংলার রাজনীতি ও বঙ্গবন্ধু এবং পাকিস্তান-পর্বের রাজনীতি : বাঙালির জাতীয় মুক্তির স্বপ্নপূরণ। এ ছাড়া রয়েছে ৫টি পরিশিষ্ট। গ্রন্থটি আমাদের জাতীয় রাজনীতির ইতিহাসের অনেক বিভ্রান্তির অবসান ঘটাতে সহায়ক হবে আশা করা যায়। 

Related Products

Loading...Loading...Loading...Loading...Loading...Loading...

Ratings & Reviews

Loading

Loading

Ejanani Logo
Nagirerbag, South Keraniganj, Dhaka - 1310
ejanani.bd@gmail.com01983553366

Explore

Subscribe Now

Subscribe your email for newsletter and featured news based on your interest

© Copyright 2026 E-Janani. All rights reserved