15%
যখন সরোবরে ফুল ফোটে না (হার্ডকভার)
0
0 Ratings
0 Answered Questions
By (Authors) : পূরবী বসু
Categories : সমকালীন উপন্যাস
BDT 170.00Save 30 BDT
30 copies available
Summary:
খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন আরতি। যেমন থাকেন, অন্তত কিছুক্ষণের জন্যে হলেও, প্রতিদিন। প্রতিরাত্রিতে।
রাতে তো আবার একবার নয়! একাধিকবার। কখনো কখনো ঘুম ভেঙে গেলে মাঝরাতেও এসে দাঁড়ান এখানে। কখনো শীতের কুয়াশাপড়া ভোররাতের দিকে। গায়ে চাদর জড়িয়ে। জানালার দু'পাশের দুটি শিক দুই হাতে শক্ত করে ধরে বাইরের দিকে দৃষ্টিকে প্রসারিত করে দেন আরতি।
আবছা অন্ধকারে সবকিছু স্পষ্ট দেখা না গেলেও আরতির চোখে পরিষ্কার গাঁথা হয়ে আছে ওই পরিচিত দৃশ্য। কোথায় কী রয়েছে ওখানে, ওই বাগানে, ঘাটের আশপাশে। কোন গাছটার পাশে কী গাছ, উচ্চতা কতটুকু। কোথায় রয়েছে এতটুকু ফাঁকা জায়গা। কোথায় সবচেয়ে ঘন বৃক্ষরাজি। জলাশয়ের জলটা কি স্থির এখন,
