15%
আচ্ছা ছড়া বাচ্চা ছড়া (হার্ডকভার)
0
0 Ratings
0 Answered Questions
By (Authors) : আলম তালুকদার
Categories : ছড়া
BDT 128.00Save 22 BDT
30 copies available
Summary:
কীভাবে ছড়া শব্দটির জন্ম হলো
এক ছিল 'ছ'। একা একা বহুদিন ছিল। কিন্তু আর কাহাতক! তাই 'ছ' চলে যায় ছাগলে, ছাতায়, ছালায়, ছলাকলায়। ছোটাছুটি করতে করতে একদিন হঠাৎ 'ড়' এর সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেল। ছ-ড় দুজনে হাত বাড়াল উভয়ের দিকে। খেয়াল করেন ছ> <ড়। হাত মিলাতে চায় চায় ভাব তাই না? তো ছয় দিন ছয় রাত ছড়াছড়ি জড়াজড়ি করে শুয়ে থাকে, বসে থাকে, গড়াতে থাকে। রাতে দিনে বাড়ে সমানে সমানে। যে-ই দেখে সে-ই অবাক হয়।
সারাক্ষণ ছুটাছুটি করতে হয়তো বা ছ আর ড়-এর ভালো লাগে। কিন্তু অন্যদের ভালো লাগে না। তাই তারা করল কী, ছ আর ড়-এর শেষে একটা সুপারিগাছ দাঁড় করিয়ে দিল। কী হলো? ছড় এর কাজ তো ওই গাছে উঠা আর নামা, নামে উঠে।
