উদ্ধত আয়ু (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : ফেরদৌস নাহার
Save 15 BDT
Summary:
ফ্ল্যাপে লিখা কথা
আত্মকথনের দোর গোড়ায় দাঁড়ানো এই আয়ু নিয়ে এই প্রকাশ কখনো পরাবাস্তব রহস্যময়তায় কখনোবা চেনা দৃশ্যের জ্বলন্ত বাস্তবতায়।
উত্তরের পার্থিব বলয়ে অর্ধযুগ একটানা, আর সে কথাগুলো লেখা হলো কবিতা দেহে। রক্ত ঝরছে চলতে চলতে, ছিঁড়ে গেছে অবয়ব- ছিন্নভিন্ন হয়ে যাবার আর্তনাদ আর অচেনা প্রকৃতিতে বেঁচে থাকার নাভিশ্বাস চিৎকার সাথে করে। প্রতি মুহূর্ত তাই দূর ও কাছের গড়াপেটা, বৃষ্টি ও তুষারপাতের টানাপড়েন।
নতুন কিছুকে চিনে নেবার দুরন্ত সাহস, সবকিছু মারাত্মক অসুখের হা হা নিয়ে একরোখা স্বভাবে শান দেয়। হার মান না কিছুতেই, বাঁচে প্রতিটি মুহূর্ত- প্রতিদিন। আলো ভাঙে, আঁধার ছানে, প্রেম ও জন্ম মাখে প্রতিক্ষণ ধুলায় গড়িয়ে যায় পাথর এবং প্রাণ হয়ে এইতো উদ্ধত আয়ু ...
