যুবক যেখানে যেমন (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : ড. মাহফুজ শামীম
Save 100 BDT
Summary:
শিল্পে আত্মবিম্ব আবিষ্কারের মনোবাসনা ব্যক্তিমাত্রই সত্য ও যাপিত জীবনের নিহিতার্থ অন্বেষণে ব্যক্তির এ অনুসন্ধান নিরন্তর জারি থাকে এবং তা আমৃত্যু সতত সক্রিয় থাকে। মানুষের জীবন প্রযুক্তির সাথে কখনো সম্পূরক কখনো পরিপূরক হিসেবে বিচার্য- চাকা আবিষ্কারের পূর্বেই মানুষ গতির সাথে পরিচিত, বাতাস কিংবা নদীর স্রোত অথবা ঝরনাধারায় ব্যক্তি গতিকেই আবিষ্কার করেছে কিন্তু নিজে সেটার উপযোগে শামিল হতে পারেনি, চাকা আবিষ্কারের পর সে গতির সাথে সর্বাত্মকভাবে যুক্ত হতে পেরেছে। প্রযুক্তি এমনই- ব্যক্তির স্বপ্নজাত চিন্তাগুলোকে বাস্তবে রূপায়ণ করাই বিজ্ঞান ও প্রযুক্তির লক্ষ্য এবং প্রযুক্তি সেটাই করেছে- এআই এমনই একটি প্রযুক্তি যা ব্যক্তির অনুভূতিকে ভাষায় কিংবা আরও অনেক ফরমেটে রূপান্তর করতে পারে। সনাতনী ও চিরায়ত স্বভাবে ব্যক্তি সবসময় স্মৃতিকাতর হয়ে উঠলেও প্রযুক্তিকে কখনো কখনো অস্বীকার করলেও অপাঙতেয় করতে পারে না। সংস্কারচেতনা ও চিরায়ত ভাবনার বিপরীতে প্রযুক্তি ব্যক্তিকে গতিশীল ও চিন্তাশীল করেছে, কখনো কখনো ব্যক্তিকে স্বাধীনচেতা ও সার্বভৌম সত্তাতেও প্রতিভাত করেছে।
এআই দিয়ে রচিত বাংলা ভাষায় প্রথম উপন্যাস 'যুবক যেখানে যেমন', গুহাচিত্রপাঠ-কাগুজে বই-কিন্ডার পার হয়ে ডিজিটাল ভার্সনে লেখার ধরন ও চিন্তার সমন্বয় যেভাবে মানুষের সামনে উঠে আসছে সেখানে অনুভূতির মৌলিকত্ব ধারণ করে প্রায় স্বয়ম্ভূ হয়ে ওঠা প্রযুক্তি যেন ব্যক্তিকেই প্রতিবিম্বিত করছে।
এ উপন্যাস প্রযুক্তিতে লেখা হলেও নির্দেশনাদাতা ঔপন্যাসিক মাহফুজ শামীম- চিন্তার মৌলিকত্ব এবং মেধা-ব্যক্তিত্বের প্রতিফলন উপন্যাসে উপস্থিত এবং সমাজব্যবস্থা ও যন্ত্রজীবনের বিপরীতে মানুষের মৌলিক অনুভূতিগুলো কীভাবে তাড়িত
