সোয়ান ইন লাভ (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : মার্সেল প্রুস্ট
By (Translators) : মনোজিৎকুমার দাস
Save 37 BDT
Summary:
লেখক যুগােত্তীর্ণ এই উপন্যাসে মানব জীবনের প্রেম ভালবাসা, বুদ্ধিমত্তা এবং মানুষের পারিবারিক ও সামাজিক পরিমন্ডলের নানা অনুষঙ্গসহ সাহিত্যের প্রধান প্রধান উপজীব্য বিষয়গুলােকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই জীবনভিত্তিক উপন্যাসে প্রস্ত যেন তার নিজের শান্ত স্নিগ্ধ বাল্যজীবনের কোমলতা ও মাধুর্যময়তাকে সুন্দর ভাষায় ব্যক্ত করেছেন। মা-বাবা পরিবার-পরিজন এমন কি তার ছােট শহরটির নানা ধরনের বৈচিত্রপূর্ণ ঘটনা, শহরবাসী ও এলাকার যে সব বিষয়ের প্রভাব লেখকের উপর প্রতিফলিত হয়েছে তা তিনি এই উপন্যাসে উপস্থাপন করেছেন যা লেখকের একান্তই নিজস্ব অভিজ্ঞতা লব্ধ। তার জীবনে মসিয়ে সােয়ানের প্রভাব, প্যারিসের বেহেমিয়ান জগত ও সমাজ এমন কি প্রদেশসমূহের অন্যান্য বিষয়াদি তার প্রতি ওদেত্তের ক্রমবর্ধমান বিরাগ এবং পরিশেষে ধীরে ধীরে ভ্রান্তি থেকে মুক্তিলাভের কথা উপন্যাশের বিধৃত হয়েছে। সােয়ানের কন্যা গিলবার্তের প্রতি লেখকের বাল্যকালীন অকৃত্রিম ভালবাসার কাহিনীও গল্পের আকারে উঠে এসেছে। তার কল্পনার প্রকাশ ঘটেছে তার সময়ের স্মৃতি থেকে যা উপন্যাসের পাতায় পাতায় বিধৃত হয়েছে বিভিন্ন আবহে। তিনি তার অভিজ্ঞতাকে কল্পনার রঙে রাঙিয়ে অতি দক্ষতার সঙ্গে তা তার এই উপন্যাসে সুন্দরভাবে চিত্রিত করেছেন।
