অক্টোবর ও অন্যান্য গল্প (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : মিজানুর রহমান নাসিম
Save 37 BDT
Summary:
মিজানুর রহমান নাসিমের গল্পে আরোপিত সুখ বা ত্যালত্যালে রোমান্টিকতা নেই। তার গল্পের মানুষেরা প্রায়শঃ পরাজিত, বিবর্ণ, অস্থির-ভঙ্গুর, পলাতক; যেখানে অনিবৃত্ত ঘটনাবলী রুদ্রাক্ষের মালার মতো চোখ পাকিয়ে থাকে আমাদের দিকে। ভঙ্গুর সময়ের ভাঁজে ভাঁজে মানুষের চিৎকার ঝাঝালো, ফেনিল টগবগে। কখনও মিয়মান, শব্দহীন, চিমড়ে নদীর মতো চুইয়ে বয়ে চলা। কখনও অদৃশ্য অথচ পাকাপোক্ত, জরায়-খরায় লেপ্টানো জীবনকথার সুপ্ত খনিজ স্তর। সেই স্তর কেটে কেটে তিনি জীবনের মৌল আকর, দেশকালে তার নিগুঢ় অভিঘাত-অবভাসকে তুলে আনেন। শামসুন্নাহারের ক্রান্ত অবয়ব দিগবলয় ছাড়িয়ে মহাকালে আছড়ে পড়ে। অমোঘ বলে ফেরানো যায় না কিছুতেই। নাজমার দিনগুলো ফের বাস্তুচক্রের তাগিদে অংকুরিত হয় আরও অগণিত অপঘাত বা মৃত্যু-প্রহরের আশংকায়। জন্যপায়ী শিশু মাতৃজ্ঞন খোড়লে উঁকি দিয়ে নশ্বর জীবনকে দেখে। চানমিঞা, টুনু, মকু বানিয়া, লেবু, রাণু, বিপাশা, আনসার আলী, ছয়ফুল-দুলালীরা সময় কুঁড়ে যার যার মতো করে বেরিয়ে পড়ে। জীবন সেখানে প্রতিভাত হয় নানা সমীকরণে-মাত্রায়। রোজিনা-বানুর দোহে তাতানো সর্য খাড়া হয় পালোয়ানের বস্তির ছাপরায়। যাপিত জীবনের এইসব যূথচারী অনুসঙ্গ ঢাউস মাছির মতো ভনভন করে চারপাশকে ব্যতিব্যস্ত রাখে। আর এসব নিয়েই তার কাহিনিকথার সরল অথচ নির্জলা বুনন।
