15%
নজরুল (হার্ডকভার)
0
0 Ratings
0 Answered Questions
By (Authors) : কাজী সাইফুল ইসলাম
Categories : সাহিত্যিক, শিল্প ও সংগীত ব্যক্তিত্ব
BDT 179.00Save 31 BDT
30 copies available
Summary:
সেপ্টেম্বর ১৯২১। এক সন্ধ্যায় আলী আকবর খান (নার্গিসের মামা) এলেন নজরুলের মেসে। তখন কলকাতার ৩/৪- সি তালতলা লেনে মেস করে থাকে কমরেড মুজাফফর আর কবি নজরুল। আলী আকবর বললেন- যা ঘটার ঘটে গেছে, সব ভুল আমার। আমি নার্গিসকে কলকাতায় নিয়ে আসি। নতুন করে আবার শুরু কর তোমরা। তুমি নার্গিসকে গ্রহণ কর। কোনভাবেই সেদিন কবিকে বোঝাতে পারেননি আলী আকবর। নার্গিসের জন্য কবির ভালোবাসা ছিল সত্য। কবির বিশ্বাস, শর্ত দিয়ে ভালোবাসা হয় না- যা হয়, তা হচ্ছে প্রতারণা। আষাঢ় মাস। প্রচণ্ড ঝড়বৃষ্টির রাতে দৌলতপুর থেকে কুমিল্লা পর্যন্ত হেঁটে এসেছিল নজরুল। আর চোখে জল নিয়ে নার্গিস তখন বাসর ঘরে।
