ছুঁই (হার্ডকভার)
0 Ratings
0 Answered Questions
By (Authors) : জাহিদা উর্মি
Save 17 BDT
Summary:
দোয়েল চত্বর, টিএসসি মোড়, শাহবাগ বরফে ঢাকা পড়ে গেছে। লোকজন স্কেট করে ঘরে ফিরছে। আবহাওয়া অফিস জানান দিয়েছে আগামী ২ ঘণ্টার মধ্যে তুষার ঝড়ের মাত্রা বেড়ে দ্বিগুণ হবে। ছেলেমেয়েরা হংস মিথুনের মতো একই গরম কাপড়ে জোড়ায় জোড়ায় ঘরে ফিরছে।
আশ্চর্যের ব্যাপার হলো এদের মধ্যে কেউ সিঙ্গেল নেই। সবাই জোড়ায় জোড়ায়। একা অদিতি শুধু জোড়াহীন। শাহবাগের মোড়ে একা শুধু একটা জিন্স ও ফতুয়া পরে দাঁড়িয়ে আছে। তাও আবার খালি পায়ে। মেইন রোডে যেতে পারছে না। তাকে সার্জন মানা করে দিয়েছে কারণ তার জোড়া নেই। হঠাৎ ভীষণ রকমের ঝাঁকানিতে অদিতির ঘুম ভাঙল। ইমরান এসে ওর বেঞ্চটা অলমোস্ট উঁচু করেই ফেলেছিল।
অদিতি ঘুম থেকে উঠে গুম মেরে বসে রইল। সে এতক্ষণ পাবলিক লাইব্রেরির সিঁড়ির সামনের একটা আধা ভাঙা বেঞ্চে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। অথচ আধাঘণ্টা আগেও ওর সাথে ইমরান, আয়েশা, সাদমান, বৃষ্টি, পাভেল সবাই ছিল। ওরা চা খেতে সামনে গেল, অদিতি যায়নি। আধা ঘণ্টার মধ্যে চরম ঘুমে অদিতি তলিয়ে গিয়েছিল। কী সাংঘাতিক একটা স্বপ্ন দেখল।
